আবিদ আনোয়ার-এর জন্ম ১৯৫০ সালের ২৪ জুন কিশোরগঞ্জ জেলায় কটিয়াদী থানার চর আলগী গ্রামে।
বাবা মোঃ আজিমউদ্দিন ও মা হাসিনা বেগম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ণশাস্ত্রে অনার্সসহ ১৯৭২ সালে এমএসসি এবং পরে কেবল লেখালেখি এবং ফ্রিলেন্স সাংবাদিকতার সূত্রেই বিশ্বব্যাংকের বৃত্তি পেয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিসৌরী-কলাম্বিয়া থেকে রেকর্ড মার্কসহ সাংবাদিকতায় এমএ পাশ করেন ১৯৮৭ সালে।
একাডেমিক কৃতিত্ব ও সাংবাদিকতা-সংক্রান্ত গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের National Journalism Scholarship Society-র সম্মানসূচক সদস্যপদ লাভ করেছেন তিনি।
কবিতা, ছড়া, প্রবন্ধ, গল্প-উপন্যাস ও গান রচনায় এবং সাহিত্য সমালোচনায় তিনি সমান পারদর্শী। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ছাব্বিশ। কবিতায় সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বিজ্ঞানবিষয়ক কারিগরি প্রকাশনার জন্য ১৯৭৯ সালে রাষ্ট্রপতি পদক, সাহিত্যকর্মের জন্য ১৯৯৬ সালে রাইটার্স-এর স্মারক পদক ও সংবর্ধনা, মুক্তিযোদ্ধা-লেখক হিসেবে ১৯৯৭ সালে স্বাধীনতার রজত জয়ন্তী পুরষ্কার, ছড়াসাহিত্যে অবদানের জন্য ২০০৬ সালে সুকুমার রায় সাহিত্য পুরস্কার এবং কবিতার জন্য ২০১৬ সালে শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার পেয়েছেন। তাঁর ইংরেজি খ্রিস্টনির্ভর অনুষ্ঠানে
2 টি আইটেম পাওয়া গিয়েছে।
আবিদ আনোয়ার
আবিদ আনোয়ার

