পালাটিয়া

লেখক: পাপড়ি রহমান

বিষয়: উপন্যাস,

প্রকাশনী: মাওলা ব্রাদার্স

SKU: MBR-11179

Original price was: TK.450.Current price is: TK.337.

You Save: TK.113 (25%)

In Stock

Add to Wishlist
Add to Wishlist

Service & Featured

  • সারাদেশে ক্যাশ অন ডেলিভারি
  • সারাদেশে মাত্র ৭০ টাকায় ডেলিভারি (২-৩ দিনে)
  • ফোনের মাধ্যমে অর্ডার নেওয়া হয় (01810061533)
শিরোনামপালাটিয়া
লেখকপাপড়ি রহমান
প্রকাশনীমাওলা ব্রাদার্স
ISBN9847015602246
পৃষ্ঠা207
সংস্করণFirst edition October, 2026
দেশBangladesh
ভাষাBangla

ঔপন্যাসিককে ‘অন্তবিষয়ের প্রকটনে’ যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র, এর অব্যবহিত পরে এসে রবীন্দ্রনাথ কেবল ‘ঘটনাপরম্পরার বিবরণ দেওয়া’-র চেয়ে বরং ‘বিশ্লেষণ করে তাদের ভিতরের কথা’ বার করে দেখাবার তাগিদ দেন। উভয়ের বক্তব্যাংশ অভিন্ন : উপন্যাসে দেখানো চাই অন্তর্দ্বন্দ্ব, চাই ঘটনাগুচ্ছের আঁত ও অন্তর্গত আঁতাত উপস্থাপন। প্রোথকলিত দুই মহারথীর আকাঙ্ক্ষার প্রতিফলন পাপড়ি রহমান প্রণীত পালাটিয়া উপন্যাসে শিল্পকুশল কায়দায় প্রকটিত হয়েছে এটি স্বীকার করতেই হবে। আরও স্বীকার করতে হবে যে, এক বা এক-দুইটি প্রোটাগোনিস্ট নির্মাণের দিকে নয়, যেমনটি হয়ে থাকে প্রথানুবর্তী উপন্যাসগুলোতে, বরং সামগ্রিকভাবে একটি সমাজসম্পর্ক বলিষ্ঠতর কৌশলে এঁকে ওঠার দিকে ঔপন্যাসিকের ঝোঁক এখানে স্পষ্ট। সমাজসম্পর্ক অনুসন্ধান ও চিত্রায়ন করেছেন তিনি শিল্পীর দৃষ্টি ও দরদ দিয়ে। মানবিক যোগসূত্রটুকু খুঁজে দেখেছেন মানুষের সঙ্গে মানুষের, মানুষের সঙ্গে জগতের এবং মানুষের সঙ্গে খোদ প্রকৃতির। যা-কিছু করেছেন লেখক উপন্যাসের শিল্পরূপের সঙ্গে সংগতি রেখেই, সেজন্যে নেননি বুর্জোয়া আশাবাদের আশ্রয় কিংবা হননি বেমক্কা নৈরাশ্যনন্দনের উপাসক। উন্মানুষেরা তাদের সমস্ত উন্নতা নিয়েই এখানে আশ্চর্য উজ্জ্বল। এদেরই ওঠা-নামা, অন্ধকার আর আলো, জঙ্গ ও জনন, চিৎকার-শীৎকার, বলকে-ওঠা আর নেতিয়ে-পড়া, রোজকার রাগ-অনুরাগ, অস্ত ও উদয়দৃশ্য, গনগনে আর কনকনে, গান ও গর্জন প্রভৃতি নিয়েই পালাটিয়া। এই উপন্যাসের সবচেয়ে উপভোগ্য অংশ এর সাউন্ডস্কেপ; আখ্যানের আওতাভুক্ত অঞ্চলের ল্যান্ডস্কেপ নিখুঁতভাবে অঙ্কনের পাশাপাশি লেখক সেখানকার সাউন্ডস্কেপ তুলে এনেছেন দারুণ দক্ষতার সঙ্গে।

মাওলা ব্রাদার্স

মাওলা ব্রাদার্স দ‌ীর্ঘদিনের ‌একট‌ি ঐত‌িহ্যবাহ‌ী পুস্তক প্রকাশনা প্রতিষ্ঠান। ১৯৫৪ সা‌লে মাওলা ব্রাদার্স প্রতিষ্ঠিত হয়। প্র‌তিষ্ঠার সময়ে মাওলা ব্রাদার্স-এর প্রকাশনা ছিল মূলত শিক্ষামূলক পুস্তক প্রকাশনা। ১৯৬১ সা‌লে আবদুস শাকুরের "ক্ষীয়মাণ", এবং পরবর্তীতে সৈয়দ শামসুল হকের 'রক্তগোলাপ', 'অনুপম দিন', 'সীমানা ছা‌ড়িয়ে'; এছাড়া আরো খ্যা‌তিমান লেখকের বই প্রকাশ করে মাওলা ব্রাদার্সের যাত্রা শুরু হয়। মাওলা ব্রাদার্সের প্রকা‌শিত বই দ‌ে‌শি-বি‌দেশি পুরস্কার পে‌য়ে আস‌ছে। ফি‌লিপস সা‌হিত্য পুরস্কার, লেখক শি‌বির পুরস্কার, আলাওল সা‌হিত্য পুরস্কার, প্রথম আ‌লো বর্ষসেরা পুরুস্কার , আজ‌কের কাগজ (জেমকন ) পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসা‌হিত্য পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, শিশু একাড‌ে‌মি পুরস্কার, আনন্দ পুরস্কার, সুরমা পুরস্কার, অমিয়ভূষণ পুরস্কার, ব্র্যাক-সমকাল...

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “পালাটিয়া”

Your email address will not be published. Required fields are marked *