তিন পাখনার প্রজাপতি ও অন্যান্য গল্প

লেখক: আবিদ আনোয়ার

বিষয়: ২০২৬ সালে প্রকাশিত বই, গল্প,

প্রকাশনী: মাওলা ব্রাদার্স

SKU: MBR-10958

Original price was: TK.300.Current price is: TK.225.

You Save: TK.75 (25%)

In Stock

Add to Wishlist
Add to Wishlist

Service & Featured

  • সারাদেশে ক্যাশ অন ডেলিভারি
  • সারাদেশে মাত্র ৭০ টাকায় ডেলিভারি (২-৩ দিনে)
  • ফোনের মাধ্যমে অর্ডার নেওয়া হয় (01810061533)
শিরোনামতিন পাখনার প্রজাপতি ও অন্যান্য গল্প
লেখকআবিদ আনোয়ার
প্রকাশনীমাওলা ব্রাদার্স
ISBN9789846390177
সংস্করণFirst edition March , 2026
দেশBangladesh
ভাষাBangla

নতুন প্রচ্ছদে বইটির দ্বিতীয় সংস্করণ এটি। ‘সাবানী’ ও ‘নরকবাস’ নামের দুটি নতুন গল্প জড়ে দিয়েছি। আমাদের সাম্প্রতিক ছোটগল্প সুস্পষ্ট তিনটি ধারায় বিভক্ত। এক ধারার ছোটগল্পে কেবল কাহিনির কাঠামো নির্মাণের প্রয়াস লক্ষ করা যায়।

কবিতাশিল্পের মতো ছোটগল্পও পরিমিত মাত্রার রূপকল্প দাবি করে কিন্তু এ-ধারার রচনাকর্মে তার চিহ্নমাত্র থাকে না। পাঠককে সরল-তরল ভাষায় কেবল কিছু কাহিনি শোনানোই এসব গল্পকারদের আরাধ্য। অন্য এক ধারার ছোটগল্পে রূপকল্পই প্রধান হয়ে ওঠে, কবিত্বের বাড়াবাড়ি করতে গিয়ে গল্পকেই হত্যা করা হয়। উপরোক্ত দুই ধারার রসায়নে সৃষ্ট তৃতীয় ধারার ছোটগল্পই প্রকৃত অর্থে শিল্পসফল, যেখানে রূপকল্পের পরিমিত ব্যবহারের ফলে গল্প হারিয়ে যায় না। সাম্প্রতিক কালে এই শেষোক্ত ধারার ছোটগল্প আমাদের বাংলা সাহিত্যে বিরল। এই গ্রন্থের গল্পগুলো সেই বিরল নির্মাণকলায় সমৃদ্ধ। বিষয় নির্বাচনে নতুনত্ব ও বৈচিত্র্য এবং কল্পনার সঙ্গে মনন-মেধার সম্মিলন পাঠককে প্রকৃত ছোটগল্প পাঠের আনন্দ দেবে। একেকটি গল্পের নির্মিতি একেকরকম হলেও কোনো সৃজনশীল রচনাকর্মের ‘হয়ে-ওঠা’ বলতে যা বোঝায় তা অভিনিবেশী পাঠক এই গল্পগুলোতে অনুভব করবেন। বর্ণনাভঙ্গিতে পরিমিত মাত্রার সূক্ষ্ম হাস্যরস সবগুলো গল্পকেই সুখপাঠ্য করে তুলেছে।

আবিদ আনোয়ার

আবিদ আনোয়ার-এর জন্ম ১৯৫০ সালের ২৪ জুন কিশোরগঞ্জ জেলায় কটিয়াদী থানার চর আলগী গ্রামে। বাবা মোঃ আজিমউদ্দিন ও মা হাসিনা বেগম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ণশাস্ত্রে অনার্সসহ ১৯৭২ সালে এমএসসি এবং পরে কেবল লেখালেখি এবং ফ্রিলেন্স সাংবাদিকতার সূত্রেই বিশ্বব্যাংকের বৃত্তি পেয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিসৌরী-কলাম্বিয়া থেকে রেকর্ড মার্কসহ সাংবাদিকতায় এমএ পাশ করেন ১৯৮৭ সালে। একাডেমিক কৃতিত্ব ও সাংবাদিকতা-সংক্রান্ত গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের National Journalism Scholarship Society-র সম্মানসূচক সদস্যপদ লাভ করেছেন তিনি। কবিতা, ছড়া, প্রবন্ধ, গল্প-উপন্যাস ও গান রচনায় এবং সাহিত্য সমালোচনায় তিনি সমান পারদর্শী। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ছাব্বিশ। কবিতায় সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বিজ্ঞানবিষয়ক কারিগরি প্রকাশনার জন্য ১৯৭৯ সালে রাষ্ট্রপতি পদক, সাহিত্যকর্মের জন্য ১৯৯৬ সালে রাইটার্স-এর স্মারক পদক ও সংবর্ধনা, মুক্তিযোদ্ধা-লেখক হিসেবে ১৯৯৭ সালে স্বাধীনতার রজত জয়ন্তী পুরষ্কার, ছড়াসাহিত্যে অবদানের জন্য ২০০৬ সালে সুকুমার রায় সাহিত্য পুরস্কার এবং কবিতার জন্য ২০১৬ সালে শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার পেয়েছেন। তাঁর ইংরেজি খ্রিস্টনির্ভর অনুষ্ঠানে

মাওলা ব্রাদার্স

মাওলা ব্রাদার্স দ‌ীর্ঘদিনের ‌একট‌ি ঐত‌িহ্যবাহ‌ী পুস্তক প্রকাশনা প্রতিষ্ঠান। ১৯৫৪ সা‌লে মাওলা ব্রাদার্স প্রতিষ্ঠিত হয়। প্র‌তিষ্ঠার সময়ে মাওলা ব্রাদার্স-এর প্রকাশনা ছিল মূলত শিক্ষামূলক পুস্তক প্রকাশনা। ১৯৬১ সা‌লে আবদুস শাকুরের "ক্ষীয়মাণ", এবং পরবর্তীতে সৈয়দ শামসুল হকের 'রক্তগোলাপ', 'অনুপম দিন', 'সীমানা ছা‌ড়িয়ে'; এছাড়া আরো খ্যা‌তিমান লেখকের বই প্রকাশ করে মাওলা ব্রাদার্সের যাত্রা শুরু হয়। মাওলা ব্রাদার্সের প্রকা‌শিত বই দ‌ে‌শি-বি‌দেশি পুরস্কার পে‌য়ে আস‌ছে। ফি‌লিপস সা‌হিত্য পুরস্কার, লেখক শি‌বির পুরস্কার, আলাওল সা‌হিত্য পুরস্কার, প্রথম আ‌লো বর্ষসেরা পুরুস্কার , আজ‌কের কাগজ (জেমকন ) পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসা‌হিত্য পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, শিশু একাড‌ে‌মি পুরস্কার, আনন্দ পুরস্কার, সুরমা পুরস্কার, অমিয়ভূষণ পুরস্কার, ব্র্যাক-সমকাল...

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “তিন পাখনার প্রজাপতি ও অন্যান্য গল্প”

Your email address will not be published. Required fields are marked *