[KClientError] [REQ_ERR: COULDNT_RESOLVE_HOST] [KTrafficClient] Something is wrong.

In Stock (50 Copies available)
50 in stock
| শিরোনাম | সাত সাগরের ফেনায় ফেনায় মিশে |
|---|---|
| লেখক | বেলাল চৌধুরী |
| প্রকাশনী | মাওলা ব্রাদার্স |
| ISBN | 9789849758150 |
| পৃষ্ঠা | 264 |
| সংস্করণ | 1st Edition February 2023 |
| দেশ | Bangladesh |
| ভাষা | Bangla |
বাউণ্ডুলে জীবনের কবি বেলাল চৌধুরী প্রাতিষ্ঠানিক লেখাপড়ার চেয়ে পৃথিবীর পাঠশালাকেই নিজের অধ্যয়নস্থল মনে করেছেন। যৌবনে মন্ত্র ছিল ‘ভোজনং যত্রতত্র, শয়নং হট্টমন্দির’। সাংবাদিকতা, জেলখাটা, গভীর সমুদ্রে মাছ ধরা ইত্যাদি বিচিত্র কাজে কেটেছে জীবনের অনেকটা সময়। কলকাতায় নোঙর ফেলা ১৯৬৩’র দিকে। ১৯৭৪ সালে কলকাতা থেকে আবার মায়ের আদেশে বাংলাদেশে ফেরা। মহান ভাষা আন্দোলনের সময় বামপন্থি রাজনৈতিক কর্মী হিসেবে যেমন জেল খেটেছেন তেমনি স্বাধীন বাংলাদেশে প্রগতিশীল সাহিত্য-সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত আছেন কলকাতার ভবঘুরে জীবনে সান্নিধ্য ও সস্নেহ প্রশ্রয় পেয়েছেন—কমলকুমার মজুমদার, গৌরকিশোর ঘোষ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সন্তোষ কুমার ঘোষের মতো সহৃদয় বিশিষ্ট মানুষদের। বন্ধুত্ব পেয়েছেন শক্তি চট্টোপাধ্যায়, শ্যামল গঙ্গোপাধ্যায়, তারাপদ রায়, উৎপলকুমার বসু, সন্দীপন চট্টোপাধ্যায়, বিনয় মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়, কবিতা সিংহ, শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং বাংলার বাইরে অক্টাভিও পাজ, গুন্টার গ্রাস, তাহেরে সাফরজাদে প্রমুখ খ্যাতনামা কবি-লেখকদের । বাংলাদেশের অজস্র গুণী-কৃতীর সঙ্গেও ছিল তাঁর হার্দ্য সম্পর্ক। বই মূলত সেই হারানো সময় ও মানুষদের স্মৃতি ও সত্তার যুগলবন্দি। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে নিরুদ্দেশ হাওয়ায় হাওয়ায় হারিয়ে যাওয়ার বৃত্তান্ত
[KClientError] [REQ_ERR: COULDNT_RESOLVE_HOST] [KTrafficClient] Something is wrong.
Reviews
There are no reviews yet.