
| শিরোনাম | বিস্ময় তাই জাগে (নির্বাচিত বিজ্ঞান প্রবন্ধাবলি) |
|---|---|
| লেখক | ফারসীম মান্নান মোহাম্মদী |
| প্রকাশনী | মাওলা ব্রাদার্স |
| ISBN | 9789846930153 |
| পৃষ্ঠা | 367 |
| সংস্করণ | First edition March, 2026 |
| দেশ | Bangladesh |
| ভাষা | Bangla |
বিজ্ঞানের বিচিত্র সব অনুষঙ্গ নিয়ে গড়া এ সংকলন।
কেমন ছিল প্রাচীন সমাজে আকাশচর্চা?
বিশ্বসৃষ্টিতত্ত্বের সৌন্দর্য নিহিত রয়েছে কিসে? মানুষের মহাজাগতিক ভবিষ্যৎ কী? মহাবিশ্বে মানুষ কি একা? বুদ্ধিমত্তার ভবিষ্যত কী? ফের কি আসছে গণবিলুপ্তি? ভবিষ্যতের জ্বালানি ও শক্তির বৈশিষ্ট কীরকম? এরকম নানা বিষয়ে ছোটো বড় ভাবনার সমাহার এই বইয়ের লেখাগুলো।
সম্প্রতি বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞান লেখক ফারসীম মান্নান মোহাম্মদীর চারটি দশক জুড়ে প্রকাশিত বই ও লেখাপত্রের একটি নির্বাচিত সংকলন এই বিস্ময় তাই জাগে। বিজ্ঞানের বিষয় হতে বিষয়ান্তরে এই বিস্ময়কর ভ্রমণ বাস্তবিকই বিস্ময় জাগানিয়া।
এই প্রবন্ধ সংকলনটি নিঃসন্দেহে আমাদের সমৃদ্ধ বিজ্ঞান সাহিত্যের ধারাবাহিকতায় অনুপম নিদর্শন।
Reviews
There are no reviews yet.