[KClientError] [REQ_ERR: UNKNOWN] [KTrafficClient] Something is wrong.

| শিরোনাম | মার্ক টোয়েনের আত্মজীবনী |
|---|---|
| লেখক | মোবাশ্বেরা খানম বুশরা |
| প্রকাশনী | মাওলা ব্রাদার্স |
| ISBN | 9789849758181 |
| পৃষ্ঠা | 101 |
| সংস্করণ | 1st Edition February 2023 |
| দেশ | Bangladesh |
| ভাষা | Bangla |
একবার মার্ক টোয়েনকে নিয়ে গুজব ছড়িয়েছিল যে অসুস্থতা তাঁকে প্রায় মরণাপন্ন করে তুলেছে। শুভার্থীদের উদ্বিগ্ন চিঠিপত্র আসতে লাগল । তিনি তখন পত্রিকা অফিসে একটি বাণী পাঠিয়ে তাদের আশ্বস্ত করেছিলেন যে, অভিযোগটি সত্য নয় এবং জীবদ্দশায় ঐ অপকম্মোটি তিনি করবেন না । নিজেকে নিয়ে এমন রসিকতা কেবল তিনিই করতে পারেন, যিনি শিশু-কিশোরদের স্বপ্নবালক টম সয়্যার ও হাকলবেরি ফিনকে সৃষ্টি করেছেন, জানিয়েছেন টমের নিত্যনতুন উদ্ভাবনী আকাঙ্ক্ষা আর হাক ফিনের মতো নিয়ম কানুনহীন স্বাধীনতার চেয়ে বড় চাওয়ার আর কিছুই নেই জীবনে! তাঁকে বলা হয়েছে ‘আমেরিকান সাহিত্যের জনক’, রসগ্রাহী রচনায় এক এবং অদ্বিতীয় । এই আত্মজীবনীটি তাঁর দীর্ঘ আত্মজীবনীর একটি সংক্ষিপ্ত সংস্করণ থেকে ভাষান্তরিত । তবে এই সংক্ষিপ্ত পরিসরেও পাঠক পরিচিত হন তাঁর সুরসিক লেখক সত্তার সাথে, স্বাদ পান বিশাল জীবনী গ্রন্থটি পাঠের । কারণ এর পাতায় পাতায় সেই বালকটি উপস্থিত যার দুষ্টুমি, কৌতূহল আর অনুসন্ধিৎসা সৃষ্টি করেছিল অমর সব সাহিত্যকর্ম । শেষ বেলায় পাই একজন সাধারণ মানুষকেও যার বাস্তব অভিজ্ঞতা জীবনের অতলতা মেপে মেপে ক্লান্ত । সব মিলিয়ে সেই মানুষটিকেই পাই যিনি জাতি-ধর্ম-শ্রেণি নির্বিশেষে মানবতার জয়গান গেয়েছেন, হয়ে উঠেছেন আমাদের একান্ত আপন, খুব কাছের কেউ।
[KClientError] [REQ_ERR: UNKNOWN] [KTrafficClient] Something is wrong.
Reviews
There are no reviews yet.